নোয়াখালী প্রতিনিধি
জেলার কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের তিন সন্তানের জননী এক নারীকে (২৯) গণধর্ষণের অভিযোগে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে ওই নারী থানায় এসে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনে একজনের নাম উল্লেখ করে অপর তিনজনসহ চার জনের বিরুদ্ধে মামলা করেন। মামলা দায়েরের এক দিনের মধ্যে গতকাল রবিবার পুলিশ সব আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- ওই এলাকার এনামুল হকের ছেলে জাকির হোসেন (৪০), অজি উল্যার ছেলে রব হোসেন মান্না (২১), মো. ইসমাইলের ছেলে মো. সেলিম (২৫) ও মফিজুর রহমানের ছেলে হারুন অর রশিদ (৩০)। নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিম জানান, গতকাল একটি মেডিক্যাল বোর্ড ওই নারী ধর্ষণের শিকার হয়েছেন কি না তা পরীক্ষা-নিরীক্ষা করে।