গাজীপুরে তাফসীর মাহফিল আজ শুরু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর শহরের শহীদ স্মৃতি স্কুল ময়দানে আজ সামবার থেকে ৫ দিনের তাফসীর মাহফিল শুরু হচ্ছে। তাফসীর কমিটির প্রধান সমন্বয়কারী মাওলানা হাবিবুর রহমান মিয়াজী জানান, জামিয়া ইসলামিয়া গাজীপুরের উদ্যোগে গাজীপুর কেন্দ্রীয় তাফসীর মাহফিল কমিটির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত উক্ত তাফসীর মাহফিলে তাফসীর পেশ করবেন আল্লামা মুফতি দেলোয়ার হোসাইন, ড. আ ফ ম খালিদ হোসাইন, মাওলানা সোলায়মান নোমানী, মুফতি খুশিদ আলম কাসেমী, মাওলানা মামুনুল হক, মাওলানা যোবায়ের আহমদ, আনসারী, মাওলানা ফরিদ উদ্দিন আল মোবারক, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা জুনায়েদ আল হাবিবসহ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ও দেশ বরেণ্য প্রখ্যাত উলামায়ে কেরাম।