শিক্ষা ও প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে আমেরিকান লিডারশিপ বোর্ড কর্তৃক ‘টুয়ান্টি ফার্স্ট সেঞ্চুরি এডুকেশনাল লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৮’ পুরস্কার পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর। গত ৫ ডিসেম্বর ২০১৮ আমেরিকান লিডারশিপ বোর্ড অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূরকে এ পুরস্কারের জন্য মনোনীত করেন। ১৬ জানুয়ারি ২০১৯ সালে অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূরের নিকট এ পুরস্কার হস্তান্তর করেন আমেরিকান লিডারশিপ বোর্ড কর্তৃপক্ষ। - প্রেস বিজ্ঞপ্তি