বঙ্গবন্ধু ৪৪তম অ্যাথলেটিকস মাঠে গড়াচ্ছে আজ

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের আয়োজনে আজ শুক্রবার শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু ৪৪তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা’। পুরুষ বিভাগে ২২ ও মহিলা বিভাগে ১৪টিসহ মোট ৩৬টি ইভেন্টে চারশ’ ৫০ জন অ্যাথলেট অংশ নেবেন এ প্রতিযোগিতায়।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় তিন দিনব্যাপী মিটে দেশের ৬৪ জেলা, আটটি বিভাগ, বিশ্ববিদ্যালয়, শিক্ষাবোর্ড, বিকেএসপি, বিজেএমসি এবং অ্যাফিলিয়েটেড সামরিক ও বেসামরিক সংস্থার অ্যাথলেটরা অংশ নেবেন। পুরুষ ও মহিলা বিভাগে সিনিয়র জাতীয় এ প্রতিযোগিতার প্রথম দিনেই পুরুষ ও নারী বিভাগের ১০০ মিটার স্প্রিন্ট অনুষ্ঠিত হবে।

আজ শুরু হলেও শনিবার প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।

প্রথমবারের মত অ্যাথলেটদের দেয়া হচ্ছে আর্থিক পুরস্কারও। প্রতিটি ইভেন্টে সোনা জয়ী তিন হাজার, রুপা জয়ী দুহাজার এবং ব্রোঞ্জজয়ীদের এক হাজার টাকা করে অর্থ পুরস্কার দেয়া হবে। নতুন রেকর্ড গড়া অ্যাথলেটরা পাবেন পাঁচ হাজার টাকা করে।

ইত্তেফাক/এমআর