মহীয়সী মাজেদা বেগমের ৩৪তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ছিলেন ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিমিটেডের পরিচালকমণ্ডলীর সাবেক চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার সহধর্মিণী। মৃত্যুবার্ষিকীতে সশ্রদ্ধচিত্তে তাকে স্মরণ করবে ইত্তেফাক পরিবার।
এ উপলক্ষ্যে আজ শনিবার (১৬ জানুয়ারি) দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মরহুমার আজিমপুর মাজার প্রাঙ্গণে সকাল ৭টা থেকে কোরআনখানি এবং সকাল ১০টায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া মরহুমার কনিষ্ঠপুত্র দৈনিক ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্সের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষ থেকে এতিমখানায় কোরআনখানি ও দোয়া মাহফিল এবং বড় মেয়ে মরহুমা আখতারুন্নাহার বেবীর পরিবারবর্গের পক্ষ থেকে নিজ বাসভবনে বাদ এশা কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
ইত্তেফাক/এমএএম