ব্রিসবেনে চলমান অস্ট্রেলিয়া বনাম ভারতের মধ্যেকার চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন বৃষ্টির কারণে বন্ধ। প্রথম দুই সেশনে খেলা হলেও চা-বিরতির আগেই শুরু হয় বৃষ্টি। এর ফলে ক্রিকেটার ও আম্পায়াররা মাঠ ছেড়ে চলে যান।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৩৬৯ রানের জবাবে শুরুটা ভালো হয়নি ভারতের৷ সিডনির মতোই গাব্বাতেও ভারতীয় ইনিংসের সূচনা করেন শুভমন গিল ও রোহিত শর্মা৷ কিন্তু শুরুতেই গিলকে তুলে নিয়ে ভারতকে ধাক্কা দেন প্যাট কামিন্স৷ মাত্র ৭ রান করে স্টিভ স্মিথের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন টিম ইন্ডিয়ার এই তরুণ ওপেনার৷ মাত্র ১১ রানে প্রথম উইকেট হারায় ভারত৷
চা বিরতিতে যাওয়ার আগে ভারতের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ৬২ রান ২ উইকেটের বিনিময়ে। বৃষ্টির কারণে দিনের বাকি খেলা আর মাঠে গড়ায়নি।
ইত্তেফাক/টিআর