আড়াইহাজারে যুবকের লাশ উদ্ধার

আড়াইহাজার উপজেলার সুলতানসাদী এলাকার শ্মশানঘাট থেকে মোজাম্মেল (২৭) নামক এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার সকালে এলাকার লোকজন শ্মশানে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। আড়াইহাজার থানার  এসআই কাশেম জানান , মোজাম্মেল উপজেলার জাঙ্গালীয়া এলাকার ওলিউল্লাহর পুত্র। খবর পেয়ে তার আত্মীয়রা এসে লাশটি শনাক্ত করে।

মোজাম্মেলের পিতা ওলিউল্লাহ জানান, শনিবার সন্ধ্যা থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি।  অনেক খুঁজাখুঁজির পর সকালে লোক মুখে জানতে পারি সুলতানসাদী শ্মশানে একটি লাশ পড়ে আছে।  ঘটনাস্থলে এসে আমার ছেলেকে শনাক্ত করি। থানার ওসি আক্তার হোসেন জানান, নিহতের গায়ে কোনো প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ব্যাপারে থানা একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।