অনুশীলনে যোগ দিলেন ব্যাটিং ও বোলিং কোচ

অনুশীলনে যোগ দিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন ব্যাটিং কোচ জন লুইস ও বোলিং কোচ ওটিস গিবসন। যুক্তরাজ্য থেকে আসা ব্যাটিং ও বোলিং কোচ আইসোলেশন শেষে মাঠে ফিরেছেন। 

শনিবার ( ১৬ জানুয়ারি) বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচের সময় ডাগআউটে উপস্থিত ছিলেন তারা। পরপর দুটি করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট পেয়েছেন লুইস ও গিবসন। 

গত ৭ জানুয়ারি নতুন এই ব্যাটিং কোচ ঢাকায় আসেন। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ও টাইগারদের নিউজিল্যান্ড সফরে লুইস ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন। বিসিবি এক বিবৃতিতে দুই সিরিজের জন্য তাকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে।

ইত্তেফাক/এসআই