নবাবগঞ্জ ও রূপগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

 ‘বিএনপির আগুন সন্ত্রাস ও নির্বাচন বানচালের ষড়যন্ত্র চেষ্টার প্রতিবাদে’ ঢাকার নবাবগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে| এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ- সভাপতি ও ঢাকা জেলা পরিষদ সদস্য ওয়াহিদুজ্জামান রনি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান এ্যমি, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি আতিকুর রহমান খান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত মাহমুদ প্রমুখ।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, রূপগঞ্জেও বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার বিকালে ভুলতা ও গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ বিক্ষোভ মিছিল হয়। উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আলম শিকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশ নেন মুড়াপাড়া সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সজিব, মুড়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ ফরিদ ভুইয়া মাসুম, আব্দুল আল মামুন, আতিকুর রহমান মইন, মামুন ভুইয়া প্রমুখ।