রাউজানে বাসের ধাক্কায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত

চট্টগ্রামের রাউজানে পিকনিকের বাসের ধাক্কায় রেশমা আকতার (১৮) নামে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

 

রেশমা আকতার উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নতুন পাড়ার বাসিন্দা মো. মনির হোসেনের মেয়ে। দুই বোন ও তিন ভাইয়ের মধ্যে রেশমা আকতার সবার বড়। 

 

রাউজান থানার উপপরিদর্শক সাইমুল ইসলাম জানান, রেশমা মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে বিউটিফিকেশনের কোর্সের একজন প্রশিক্ষার্থী ছিলেন। প্রশিক্ষণের ক্লাস করতে যাওয়ার সময় উপজেলা পরিষদের সামনে পৌঁছালে ইয়াছিন নগর মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষা সফরের একটি বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় উপজেলা গহিরার জে কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

 

 

ইত্তেফাক/ইউবি