দিনাজপুরের ঘোড়াঘাটে পাথর বোঝাই ট্রাকে ফেনসিডিলসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ বাজারের পশ্চিমে নওরিন ফিলিং স্টেশনের সমনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলো- ট্রাক চালক বগুড়া সদরের দশটিকা দক্ষিণ পাড়া গ্রামের মাহফুজার রহমানের ছেলে সাইদুর রহমান (৩৫) ও হেলপার গাবতলী উপজেলার বাইগুনি কালুভাঙ্গা গ্রামের আব্দুল মজিদ প্রামাণিকের ছেলে পাইলট (১৯)।
আরো পড়ুন: বেগমগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৪জন নিহত
পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ৭টায় ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ বাজারের পশ্চিমে নওরিন ফিলিং স্টেশনের নিকট চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় একটি পাথর বোঝাই ট্রাক তল্লাশি করে পাথরের মধ্যে থেকে ৭শ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। উদ্ধার হওয়া ফেনসিডিলগুলোর বাজার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা। এ বিষয়ে ঘোড়াঘাট থানায় একটি চোরাচালান মামলা দায়ের কারা হয়েছে।
ইত্তেফাক/বিএএফ