শেরপুরের নকলায় অভিযান চালিয়ে ১৪ জন গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- রামের কান্দি, ধনাকুশা, কলাপাড়া ও জানকীপুর গ্রাম থেকে হাফিজুর রহমান (৩২), বাবুল মিয়া (৩২), নুর হোসেন (৪০), সাইফুল ইসলাম (৬০), নুর আমিন (৩২), জয়নাল আবেদীন (৫২), সুলতান মিয়া (৫৫), রুবেল মিয়া (৩০), রাজিব মিয়া (১৯), রফিকুল ইসলাম (৩৮), সেলিম মিয় (৩০), আবদুল জাব্বার (৩৭), কামরুল ইসলাম (৩৫) ও নজরুল ইসলাম (৩২)।
আরো পড়ুন: অভিনব কায়দায় ফুটপাতে হকাররা
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আফজাল হোসেন জানান, রবিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে অনেকেই বিভিন্ন ফৌজদারি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি। সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/বিএএফ