খুলনায় ইয়াবা বিক্রির দায়ে জেলা ছাত্র লীগের সহ-সভাপতি জুয়েল হাসান আরমানসহ চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার বিকালে নগরীর শেখপাড়া থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।
নগরীর সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, ‘প্রথমে সানি ও তুষারকে আটক করা হয়। সানির কাছে ৩৫ পিস ও তুষারের কাছে ৩ পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় সানি ও তুষার পুলিশকে জানান, তারা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরমানের ইয়াবা বিক্রি করেন। পরে আরমান ও তার সঙ্গে থাকা হোসেনকে আটক করা হয়। আরমানের কাছে ৯ পিস ও হোসেনের কাছে আরো ৩ পিস ইয়াবা পাওয়া যায়।আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।’
আরও পড়ুন: মমতার মমতামাখা আপ্যায়নে মুগ্ধ ভারত
এদিকে, সোমবার সন্ধ্যায় ইয়াবাসহ আটক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জুয়েল হাসান আরমান সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসাইন ইমু বিষয়টি নিশ্চিত করেন।
ইত্তেফাক/কেকে