ঈশ্বরদীতে ইটবাহী ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহির উদ্দিন (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের অপর আরোহী বাচ্চু শাহ গুরুতর আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৬টার দিকে সলিমপুর ইউনিয়নের মানিকনগর গ্রামের তিন শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জহির উদ্দিন মানিকনগর গ্রামের মৃত সাত্তার প্রামাণিকের ছেলে। আহত বাচ্চু শাহ একই এলাকার রফি শাহের ছেলে।
আরো পড়ুন: অসুস্থ বাবাকে হাসপাতালে দেখতে গিয়ে ছেলের মৃত্যু
স্থানীয়রা জানান, মানিকনগর গ্রামের তিন শিমুলতলা এলাকায় মানিকনগর রোডে ইটবাহী ট্রলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দ্রুতগামী ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী জহির উদ্দিন ব্যাপারী ও বাচ্চু শাহ গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক জহির উদ্দিন ব্যাপারীকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/বিএএফ