প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে চাকরির সুযোগ
শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ‘ড্রাইভার’ পদে ওই চাকরিতে আগ্রহী ব্যক্তিরা আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
বিভাগের নাম: মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ
ট্রাস্টের নাম: প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
পদের নাম : ড্রাইভার
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি/সমমান
অভিজ্ঞতা: বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা
চাকরির ধরন: স্থায়ী
বয়স: ১৮-৩০ বছর
কর্মস্থল: যেকোনো স্থান
আরও পড়ুন: কোন ইন্টারভিউ কীভাবে দেবেন?
আবেদনের ঠিকানা
ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব), প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট, শিক্ষা মন্ত্রণালয়, বাড়ি নং-৪৪, ২য় তলা, সড়ক নং-১২/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯১।
আবেদনের শেষ সময়
আগামী ৪ ফেব্রুয়ারি বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদনপত্র সংগ্রহ
আগ্রহী ব্যক্তিরা www.pmeat.gov.bd-এর মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন।
ব্র্যাক নেবে কর্মসূচি সংগঠক
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচিতে ‘কর্মসূচি সংগঠক’ পদে লোকবল নিয়োগ দেবে। স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারীরা পদটিতে আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে। প্রার্থীদের হাওর ও সমতলের আদিবাসী অঞ্চলে ব্র্যাকের মাঠ কার্যালয়ে চাকরি করতে আগ্রহী হতে হবে।
আরও পড়ুন: কারিগরি শিক্ষা অধিদপ্তর নেবে ৫৩৩
নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের আলোচনা সাপেক্ষে মাসিক বেতন নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী উত্সব ভাতা, আনুতোষিক, প্রদায়ক ভবিষ্যনিধি, স্বাস্থ্য এবং জীবন বিমা ও অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহী ব্যক্তিদের ২৩ জানুয়ারির মধ্যে careers.brac.net ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
ইত্তেফাক/জেডএইচ