৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানে ৯০৩ জন নিয়োগ, প্রিলি পরীক্ষার সূচি প্রকাশ

আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ২০:৪৮

ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীন ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার (সাধারণ) পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৩ নভেম্বর (শুক্রবার) এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন ১ লাখ ২০ হাজার ৫২৯ জন পরীক্ষার্থী।

প্রকাশিত সূচি অনুযায়ী, ওই দিন বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এক ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে।

সিনিয়র অফিসার (সাধারণ) পদে মোট ৯০৩ জন নিয়োগ দেওয়া হবে।

পরীক্ষার্থীরা বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট থেকে ডুপ্লিকেট প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। প্রবেশপত্র ছাড়া কাউকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে না।

পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরু হওয়ার পর কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

পরীক্ষার সময় পরীক্ষার্থীদের উভয় কান দৃশ্যমান রাখতে হবে। এ ছাড়া ক্যালকুলেটর, মুঠোফোন, স্মার্টওয়াচসহ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না।

ইত্তেফাক/এসজে