সিলেট: সিলেটের বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে লিডিং ইউনিভার্সিটিতে রবিবার চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সার্ভিসেস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০১৯ ঘুরে দেখেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী, উপাচার্য অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামান চৌধুরী এবং ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ আব্দুল হাই। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এম. রকিবউদ্দিন, রেজিস্ট্রার মেজর (অব) মোঃ শাহ আলম, ভারপ্রাপ্ত প্রক্টর মোঃ রাশদুল ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার মোঃ কাওসার হাওলাদারসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা। সিলেট শহরের প্রায় ২০টি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজ থেকে চারটি আলাদা গ্রুপে দেড় শতাধিক শিক্ষার্থী এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিকালে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় —ইত্তেফাক