চট্টগ্রাম বিমানবন্দর এলাকায় যাত্রী ছাউনি স্থাপন

চট্টগ্রাম অফিস

কেএসআরএম লিমিটেডের উদ্যোগে নির্মিত চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় যাত্রী ছাউনি উদ্বোধন করা হয়েছে রবিবার।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবস্থাপক উইং কমান্ডার এবিএম সরওয়ার-ই-জামান এ ছাউনির উদ্বোধন করেন। তিনি বলেন, কেএসআরএম সাধারণ মানুষের সুবিধার্থে যাত্রী ছাউনি নির্মাণ করে যে সহায়তা করেছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। জনহিতকর এ কাজের জন্য চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে কেএসআরএমের সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আশা করছি আগামীতেও কেএসআরএমের এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে। এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন কেএসআরএম লিমিটেডের মিডিয়া অ্যাডভাইজার সাংবাদিক মিজানুল ইসলাম, সহকারী মহা-ব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) ওয়াহেদুর রহমান, বিমানবন্দর স্টেশন এয়ার ট্রাফিক অফিসার (এসএটিও) হাসান জহিরসহ কর্মচারী কল্যাণ সংঘের নেতৃবৃন্দ।

 

 

০