তারকা বচন

শিল্পী হিসেবে নিজের কাছে নিজে কমিটেড থাকলেই দর্শকরা ভালো কিছু পাবেন। নতুন বছরে আমি নিজের কাজের প্রতি আরও  দায়বদ্ধ হতে চাই। নিজেকে আরও ভালো কাজ করার জন্য তৈরি করতে চাই। নিষ্ঠার জায়গায় অনেস্ট থাকা চাই। এগুলো ঠিক রাখতে পারলে দর্শকরা নিশ্চয় ভালো কিছু পাবেন। আমি সবার প্রতি থ্যাংকফুল, কারণ ভালো কাজ করতে গেলে সবাই মিলেই করতে হয়। একা একা ভালো কিছু করা প্রায় অসম্ভব। ফলে সবাই মিলে কিছু ভালো কাজ করার চেষ্টা করা ছাড়া আমার আর কোনও ইশতেহার নেই। যদিও ভালো কাজ মাপার মানদণ্ড নাই। একেকজন একেকভাবে ‘ভালো’র বিচার করে থাকেন।

 

নতুন বছরে নিজের কাজের লক্ষ্য প্রসঙ্গে

অভিনেত্রী জাকিয়া বারি মম