ছবি ও কথা

অনেকদিন ধরে অসুস্থ অবস্থায় নিউইয়র্কে হাসপাতালে রয়েছেন দেশের গুণী চলচ্চিত্র পরিচালক কাজী হায়াত্। সেখানে সম্প্রতি তাকে দেখতে যান অভিনেতা মিশা সওদাগর। সাথে ছিলেন কাজী হায়াতের ছেলে কাজী মারুফ।

ধারাবাহিক নাটক ‘ভালোবাসার আলো-আঁধার’ প্রচার হবে দীপ্ত টিভিতে আজ সন্ধ্যা ৬টা ৩০মিনিটে ও রাত ৯টা ৩০মিনিটে।

 

 

অস্ট্রেলিয়ায় টেস্ট ও একদিনের সিরিজ জিতে ভারতীয় দল পৌঁছে গেল নিউজিল্যান্ডে। অকল্যান্ড বিমানবন্দরে ভারতীয় ক্রিকেটারদের এক ঝলক দেখার জন্য হাজির ছিলেন প্রচুর ক্রিকেটপ্রেমী। ক্রিকেটারদের দেখে উচ্ছ্বাসে ফেটে পড়লেন তারা। সবচেয়ে বেশি গর্জন শোনা গেল অধিনায়ক বিরাট কোহালি ও তার স্ত্রী বলিউডি অভিনেত্রী অনুশকা শর্মার জন্য। ছবিটি বিমানবন্দর থেকে তোলা।

 

 

আবারো মা হতে যাচ্ছেন বলিউড তারকা এশা দেওয়াল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়ে ও স্বামীর সাথে ছবি পোস্ট করে সেই সুখবরটি জানান এই তারকা।