পরিমাপে কারচুপির অভিযোগে ৬ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

g ইত্তেফাক রিপোর্ট

ওজন ও পরিমাপে কারচুপি, কাপড় পরিমাপে গজ কাঠির ব্যবহার ও নন স্ট্যান্ডার্ড পরিমাপক যন্ত্র (কাঠের দাঁড়িপাল্লা) ব্যবহারের অপরাধে ৬ টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউট (বিএসটিআই)। গতকাল সোমবার গাজীপুর জেলার কোনাবাড়ি ও টঙ্গী এলাকায় বিএসটিআই’র পরিদর্শক দল ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ লঙ্ঘন করায় এ মামলা দায়ের করে।

অভিযুক্ত ৬টি প্রতিষ্ঠানের মধ্যে গাজীপুর এলাকার বিউটি সুইট মিট,  মুসলিম সুইট এন্ড বেকারী এবং টাঙ্গাইল ভি.আই.পি সুইটস এর দই পণ্যের পাত্রে ওজন, মূল্য, উত্পাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। এছাড়াও টঙ্গী এলাকার দি টপ টেন ও সাকিব ফেব্রিক্সের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বিএসটিআই’র এ অভিযানে সংস্থাটির সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকার পরিদর্শন অভিযানে নেতৃত্ব দেন।