সম্পূর্ণ ‘জঙ্গিমুক্ত’ কাশ্মীরের ২ জেলা 

 সম্পূর্ণ  জঙ্গিমুক্ত হলো ভারতের জম্মু কাশ্মীরের ডোদা এবং রাম্বান জেলা। বৃহস্পতিবার স্থানীয় পুলিশের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে। 

ভারতের প্রজাতন্ত্র দিবসের আগে ডোদা জেলা পরিদর্শনকালে কাশ্মীরের পুলিশ কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, চেনাব উপত্যকায় তিনটি জেলা রয়েছে। এরমধ্যে  ডোদা এবং রাম্বান এখন পুরোপুরি জঙ্গিমুক্ত।  

আরও পড়ুন:   ‘কাশ্মীর যুবকদের জঙ্গিবাদে প্ররোচনা দিচ্ছে পাকিস্তান’

 আব্দুল জব্বার আরও বলেন, প্রজাতন্ত্র দিবস এবার স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্য অধিদফতর যে নির্দেশনা দিয়েছে সেগুলো মেনে চলতে হবে। 

ইত্তেফাক/এআর