কাশ্মীরের যুবকদের জঙ্গিবাদে জড়িত হতে প্ররোচনা দিয়েই যাচ্ছে পাকিস্তান। ভারতের এক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা এ কথা বলেছেন।
লেফটেন্যান্ট জেনারেল বি এস রাজু, জেনারেল অফিসার কমান্ডার বার্তা সংস্থা এএনআইকে আরও বলেন, প্রতিবেশী দেশ এখনও আমাদের নিরাপত্তা বাহিনী এবং বেসামরিক লোকদের ভিড়ের মধ্যে লক্ষ করে হামলা চালিয়ে যাচ্ছে। তারা চাচ্ছে আমরাও এর জবাব দেই এবং তাতে আরও বেসামরিক লোকের হতাহতের সংখ্যা বাড়বে।
রাজুর মতে, পাকিস্তান এখনও বিভিন্নভাবে যুবকদের সন্ত্রাসবাদের দিকে ঠেলে দিচ্ছে। তারা পড়াশুনার কথা বলে যুবকদের আকর্ষিত করছে কিন্তু খুব কম সংখ্যক শিক্ষিত হয়েছে।
ইত্তেফাক/এসআর

