করোনা ভাইরাসের টিকা প্রয়োগের জন্য রাজশাহীতে চারটি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এসব কেন্দ্রের ১৬টি বুথে করোনা ভাইরাসের টিকা দেওয়া হবে।
কেন্দ্রগুলো হচ্ছে, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল (রামেক), রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নগর ভবন, রাজশাহী পুলিশ লাইনস হাসপাতাল ও রাজশাহী সেনানিবাস হাসপাতাল।
আরও পড়ুন: করোনার ভ্যাকসিন কি হালাল?
বিষয়টি নিশ্চিত করে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার জানান, টিকা প্রদানের জন্য সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও কর্মচারীসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রয়োজনে পর্যায়ক্রমে আরো টিকা কেন্দ্র খোলা হতে পারে। তবে প্রাথমিক পর্যায়ে ১৮ বছরের নিচে কাউকে টিকা দেওয়া হবে না।
ইত্তেফাক/এমএএম