নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মদিবস উপলক্ষে কলকাতা পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী । শনিবার স্থানীয় বিকেলে তিনি কলকাতা পৌঁছেন।
কলকাতায় পৌঁছানোর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভিক্টোরিয়ার প্রদর্শনী ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সময় একই সঙ্গে হাটতে দেখা গেছে মোদিকে। এই দুজনের মধ্যে রাজনৈতিক বিরোধ থাকায় এই ঘটনাকে বিরল বলে দাবি করেছেন বিশ্লেষকরা।
আরও পড়ুন: কলকাতার পথে মোদি
মোদির কলকাতা সফরকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো কলকাতাকে। শহরের প্রবেশ ও বাহির পথে তল্লাশি জোরদার করা হয়েছে। পাশাপাশি ড্রোনেও নজরদারি চালানো হবে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
ইত্তেফাক/এআর