কমলাপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

রাজধানীর কমলাপুর বিআরটিসি বাস টার্মিনালের কাছে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আজ রবিবার সকাল সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১০টি ইউনিট। 

ফায়ার সার্ভিস সদর দফতরের দায়িত্বরত কর্মকর্তা কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: বিদ্যুতের তার ছিড়ে আগুন, তিনজনের মৃত্যু 

এই মুহূর্তে ভেতরে শ্রমিকরা আছেন কি না সে বিষয়ে স্পষ্ট কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।

ইত্তেফাক/কেকে