ছাত্রী হল আমাদের রেডি আছে, ক্যাম্পাস খুললেই একসাথেই ছাত্রীদের হলে তোলা হবে। ছাত্রীরা কীভাবে উঠবে তার নীতিমালা আমাদের তৈরি করা আছে।
রবিবার (২৪ জানুয়ারি) সাংবাদিকদের সাথে আলাপকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এসব কথা জানান।
আরও পড়ুন: প্রমোশনের দাবিতে অনশনে ৭ কলেজের শিক্ষার্থীরা
তিনি বলেন, ক্যাম্পাস খুললেই আমাদের ছাত্রীরা হলে উঠতে পারবে। এর জন্য নীতিমালা তৈরি করা আছে। শিক্ষার্থীদের উপস্থিতিতে সীমিত পরিসরে ক্লাস-পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। সরকারি নির্দেশনা পেলে ক্লাস-পরীক্ষা শুরু করবো। অন্যান্য বিশ্ববিদ্যালয় অনার্স ও মাস্টার্সের শেষ সেমিস্টারের পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে এসব পরীক্ষা ডিসেম্বরের ২০ তারিখ থেকে শুরু হয়ে ইতোমধ্যে শেষ হয়েছে। তাদেরকে এপেয়ার্ড সার্টিফিকেটও দিয়ে দেওয়া হয়েছে। আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে এগিয়ে আছি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রীদের জন্য নির্মিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হল। ছবি: ইত্তেফাক
আরও পড়ুন: ক্লাসরুম দখল করে অবৈধ বসতি!
তিনি এসময় বলেন, আমাদের ছোট পরিসর ও পরিবহনে যেন মাত্রাতিরিক্ত ভিড় না হয় তার জন্য আমরা ডিনদের নিয়ে রোটেশন করব যেন প্রতিটি বর্ষে সপ্তাহে একদিন করে ক্লাসে থাকে। একটি বর্ষের শিক্ষার্থী আসলে সেদিন অন্য কোন বর্ষ আসবে না।
ইত্তেফাক/এমএএম