শামীম আল আমিনের গল্পের বই ‘দ্য ডিপ নাইট স্কাই’ অ্যামাজনে

সাংবাদিক ও লেখক শামীম আল আমিনের গল্পের বই প্রকাশ করেছে বিশ্ববিখ্যাত আমেরিকার অনলাইন সাইট অ্যামাজন। এগারোটি গল্পের ইংরেজি অনুবাদ নিয়ে ‘দ্য ডিপ নাইট স্কাই’ নামের বইটি গত ১৬ জানুয়ারি প্রকাশিত হয়। গল্পগুলোর অনুবাদ করেছেন সিদ্দিক মাহমুদুর রহমান এবং নুসরাত সুলতানা। প্রচ্ছদ করেছেন মেঘনা কাজী। আমেরিকায় মূল্য ধরা হয়েছে ১২ ডলার। বইটি এখন অর্ডার করা যাচ্ছে। যেসব দেশে অ্যামাজনের মাধ্যমে কেনাকাটার সুযোগ রয়েছে, সেসব দেশ থেকে বইটি কেনা যাবে।  

বইটিতে যে এগারোটি গল্প রয়েছে, সেগুলো জীবন বাস্তবতার কথা বলে। অদ্ভূত ঘটনার মধ্য দিয়ে সরল ভাষায় বর্ণনা করেছেন নিজের অনুভূতি। বইটির বেশিরভাগ গল্পই নেওয়া হয়েছে তার ‘বাক্সবন্দী মানুষ’ বইটি থেকে। প্রকাশ করেছিল অনন্যা প্রকাশনী। -প্রেস বিজ্ঞপ্তি