খন্দকার আব্দুল বাতেন
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাতেন বাহিনী প্রধান ও টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুল বাতেন (৭২) গত রবিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার বাদ জোহর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আজ নাগরপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দ্বিতীয় জানাজা শেষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের কোনড়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু শোক প্রকাশ করেন।
হযরত আলী মণ্ডল
দিনাজপুরের হাকিমপুর উপজেলার ধরন্দা গ্রামের মুক্তিযোদ্ধা হযরত আলী মণ্ডল (৭৩) গত রবিবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি. .রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার বাদ জোহর বাংলাহিলি আজিজিয়া মাদ্রাসায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরে জানাজা শেষে বাংলাহিলি কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।