চেলসি কোচ ল্যাম্পার্ড বরখাস্ত 

১৮ মাস দায়িত্ব পালন শেষে বরখাস্ত হচ্ছেন চেলসি ম্যানেজার ফ্র্যাংক ল্যাম্পার্ড, খবর দ্য অ্যাথলেটিকের। তার স্থলাভিসিক্ত হতে যাচ্ছেন সাবেক পিএসজি ম্যানেজার টমাস টুখেল। 

চেলসির ইতিহাসে সবচেয়ে বড় কিংবদন্তিদের একজন তিনি। ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা (২১১) ল্যাম্পার্ড তার খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা ম্যানেজারীয় জীবনে কাজে লাগাতে পারলেন না। ক্লাবের ম্যানেজার হিসেবে দুই মৌসুমও পার করতে পারলেন না। প্রথম মৌসুমে একটি দুর্বল দল নিয়েও শীর্ষ চারে শেষ করে ভালোই সুনাম অর্জন করেছিলেন। 

আরও পড়ুন: ম্যারাডোনার সই নকল করেছিলেন চিকিৎসক

আগের দলবদলে মোটা অঙ্ক খরচ করে দ্বিতীয় মৌসুমেও বেশ ভালো শুরু করেছিলেন। কিন্তু ১১ ম্যাচ শেষে দলকে টেবিলের শীর্ষে দেখা ল্যাম্পার্ড বরখাস্ত হলেন ২০তম ম্যাচের আগেই। বর্তমান টেবিলে নবম স্থানে থাকা চেলসির নতুন ম্যানেজার হতে যাচ্ছেন সম্প্রতি পিএসজি থেকে বরখাস্ত হওয়া টমাস টুখেল। 

ইত্তেফাক/এসআই