কোভিড-১৯ পরবর্তী শারীরিক জটিলতার কারণে পুলিশের সহকারী পুলিশ সুপার ইসরাত জাহান তন্বী মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি--রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর।
তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে মাস্টার্স উত্তীর্ণ হয়ে ৩৪ তম বিসিএস পুলিশ ক্যাডারে এএসপি হিসাবে ১১ এপিবিএন, উত্তরাতে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: করোনা ভাইরাসে আরও ১৮ জনের মৃত্যু
এএসপি ইসরাত জাহান তন্বী সরকারি দায়িত্ব পালনকালে সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হন। তিনি করোনাকে জয় করে অর্পিত দায়িত্ব পালনের জন্য পুনরায় কাজে যোগ দেন।
আরও পড়ুন: টিকা রাখা হবে বেক্সিমকোর ওয়্যারহাউজে
কিন্তু করোনার ভয়াল থাবায় তার ফুসফুস সংক্রামিত হয়ে যায়। অবস্থার অবনতি হলে সর্বশেষ গত ১৬ জানুয়ারি তাকে আসগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় রবিবার সকালে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার বিকাল ৩ টায় রাজারবাগ পুলিশ লাইন্সের শহীদ শিরু মিয়া মিলনায়তনে এএসপি ইসরাত জাহান তন্বীর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে ঢাকার ধামরাইয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে পুলিশের আইজি ড. বেনজীর আহমেদ গভীর শোক জানিয়েছেন।
ইত্তেফাক/এমএএম