নারায়ণগঞ্জ জেলা কারাগার সংলগ্ন বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শতাধিক ঘর পুড়ে গেছে। সোমবার ভোরে বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাত্ একটি ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। এতে আগুন চারদিকে দ্রুত ছড়িয়ে গেলে আতঙ্ক তৈরি হয়। বস্তিতে কয়েকটি পরিবার থাকলেও অন্যান্য পরিবার তাদের ঘর ঝুটের গুদামের জন্য ভাড়া দিয়ে অন্যত্র বসবাস করত। এ বস্তিতে প্রায় প্রতি বছরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই বস্তির ১০০ গজ দূরে জেলা কারাগার ও একটি সিএনজি পাম্প রয়েছে। এছাড়া বস্তির পাশেই নারায়ণগঞ্জ জেলা রেজিস্ট্রার অফিস।
মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আবদুল্লাহ আল-আরেফিন জানান, বস্তি এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, প্রায় ৭৩টি ঘর পুড়েছে।