রাজধানীর হাজারীবাগে মুজিববর্ষ উপলক্ষে গরিব ও অসহায় শীতার্তদের মধ্যে শীতের কাপড়, চাদর ও কম্বল মিলিয়ে এক হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) হাজারীবাগ পার্কে ‘খন্দকার পরিবারের’ পক্ষ থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
আরও পড়ুন: বস্তিবাসী শিক্ষার্থীদের শিক্ষাজীবন সচলে বিশেষ উদ্যোগ নিতে হবে
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। ছবি: ইত্তেফাক
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোরশেদ হোসেন কামাল, সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, আইন সম্পাদক এড. জগলুল কবির, হাজারীবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী সাদেক হামিদ সাজু, আওয়ামী লীগ নেতা মহায়মীন বয়ান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা ও মডার্ন ক্লাবের সভাপতি মো. শাহিদুর রহমান পরাগসহ থানা আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
ইত্তেফাক/এমএএম