রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৪নং ওয়ার্ডের নিলু শেখের পাড়ার সৌখিন মৎস্য শিকারি আবু সাঈদ পলাশের টানা বরশি ১৮ কেজি ৫শ গ্রাম ওজনের এক বিশাল আকৃতির বোয়াল মাছ ধরা পড়েছে।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে পাবনার নটাখোলা এলাকায় যমুনার নদীতে মাছটি ধরা পড়ে। পরে মাছটি নিজ বাড়িতে আনলে মাছটি দেখতে গ্রামের উৎসুক জনতা ভিড় করে।
আরও পড়ুন: কক্সবাজারে চার পা, তিন হাতের অদ্ভুত শিশুর জন্ম
এ ব্যাপারে সৌখিন মৎস্য শিকারি আবু সাইদ পলাশ বলেন, আমি জাহাজে চাকরি করি। জাহাজে কাজের অবসর সময়ে অনেকটা শখের বশে বরশি মাছ শিকার করি। অনেক মাছ শিকার করেছি কিন্তু এতো বড় মাছ এর আগে কখনো পাইনি তাই এই মাছটি বিক্রি না করে আত্মীয় স্বজনদের মাঝে কিছু বিলিয়ে দেবো এবং নিজেরা রান্না করে খাবো।
আরও পড়ুন: মুক্তাগাছায় সম্ভাবনাময় পরচুলা শিল্প
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, এ মৌসুমে পদ্মা ও যমুনা নদীতে ইলিশ মাছের আকাল থাকলেও এখন মাঝে মধ্যেই বড় বড় রুই, কাতলা, বাঘাইড়, বোয়ালসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মিঠাপানির সুস্বাদু বড় বড় মাছ পাওয়া যাবে, তবে মিঠা পানির সুস্বাদু এতো বড় বোয়াল মাছ বরশি ধরা পড়েছে শুনে ভালোই লাগছে।
ইত্তেফাক/এমএএম