দেশে বহু প্রতীক্ষিত করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। পাঁচজনের টিকাদানের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বিকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন। গণবভন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন তিনি। অনুষ্ঠানে প্রথম পাঁচজনকে টিকা দেওয়া দেখেন তিনি।
আরও পড়ুন: ঢাকার ৫ হাসপাতালে দেওয়া হবে ভ্যাকসিন
প্রথমে টিকা নেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। এ সময় প্রধানমন্ত্রী তাকে অভয় দিয়ে বলেন, ‘ভয় লাগছে না তো?’ টিকা নিয়ে রুনু বলেন, ‘জয় বাংলা’।
সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ টিকা নিচ্ছেন।
এরপর পর্যায়ক্রমে টিকা নেন-কুর্মিটোলা জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. আহমেদ লুৎফুল মোবেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, মতিঝিল বিভাগের ট্রাফিক পুলিশ সদস্য মো. দিদারুল ইসলাম এবং বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ।
আরও পড়ুন: ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে টিকাদান
প্রথম দিন মোট ৩০ জনকে টিকা দেওয়া হচ্ছে। যাদের মধ্যে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ রয়েছেন।
যারা ভ্যাকসিন নিতে এসেছেন তাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা আশা করি এর মাধ্যমে করোনা ভাইরাস থেকে দেশের মানুষ রক্ষা পাবে। দেশবাসীকে ধন্যবাদ জানাই। কারণ তারা এগিয়ে না আসলে এত কিছু করা সম্ভব হতো না। যারা করোনায় মারা গেছেন তাদের মৃত্যুতে দুঃখ প্রকাশ করছি।’
মতিঝিল বিভাগের ট্রাফিক পুলিশ সদস্য মো. দিদারুল ইসলাম ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা টিকা নেন।
ইত্তেফাক/জেডএইচ