শায়েস্তাগঞ্জে ২ গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ আহত ১০

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, নুরপুর গ্রামের লাল মিয়ার ছেলে খোকনের সাথে একই গ্রামের শফিক মিয়ার ছেলে শাজাহানের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে গতকাল দুপক্ষই দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয়পক্ষের ১০ জন আহত হন।

 

আহতদের মধ্যে শাজাহান (৩০), শফিক মিয়া (৬০), জয়নাল (৪০), ঝর্ণা (২৪), বুলবুল (৪৫), লাল মিয়া (৫০), খোকন (২৫) সহ অন্যান্যদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় বুলবুল মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

ইত্তেফাক/এএম