চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারি ফলাফলে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী।
৭৩৫ কেন্দ্রের মধ্যে ৫১৪টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে এম রেজাউল করিম চৌধুরী পেয়েছেন ২ লাখ ২ হাজার ৫৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন পেয়েছেন ২৭ হাজার ৮০৯ ভোট।
আরও পড়ুন: চট্টগ্রাম সিটি নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
সহিংসতা, হত্যা ও ধাওয়া-পাল্টাধাওয়ার মধ্য দিয়ে বুধবার সকাল ৮টা থেকে টানা বিকেল ৪টা পর্যন্ত চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের ভোট গ্রহণ চলে। এ নির্বাচনে সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ হয়।
আরও পড়ুন: চসিক নির্বাচনকে ঘিরে সংঘর্ষ, নিহত ২
বিকেল ৪টার পর ভোট গণনা শুরু হয়। গণনা শেষে কেন্দ্রে ফলাফল প্রকাশ করা হচ্ছে। পরে সেই ফলাফল চলে যাচ্ছে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে। সেখান থেকে ফলাফল ঘোষণা করা হচ্ছে।
ইত্তেফাক/ইউবি