রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক অ্যালেক্সেই নাভালনির অফিস ও বাসভবনে তল্লাশি চালিয়েছে পুলিশ। দেশটির নাভালনির মুক্তির দাবিতে আন্দোলনের মধ্যেই এই তল্লাশি চলে।
এছাড়া পুলিশ কারাগারে আটক নাভালনির স্ত্রীর ফ্ল্যাটেও তল্লাশি চালিয়েছে।
পুলিশ জানিয়েছে, শনিবারের বিক্ষোভ ছিল অবৈধ। সেখান থেকে চার হাজারের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। কয়েক ডজন মামলা দায়ের করা হয়েছে।
রবিবার ফের বড় ধরনের বিক্ষোভ করার পরিকল্পনা করছে নাভালনির সমর্থকরা। -রয়টার্স
ইত্তেফাক/এসআর