হরমুজ প্রণালিতে মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ১১:২৪

হরমুজ প্রণালির ওপর একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন চিহ্নিত করে তা ধ্বংস করার দাবি জানিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশন গার্ড কর্পস (আইআরজিসি)। 

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরের দিকে এই ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি এক প্রতিবেদনে সংবাদের সত্যতা প্রকাশ করেছে।

আইআরজিসির বিবৃতির বরাতে জানানো হয়েছে, ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অধীনে পরিচালিত আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের একটি উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ভূপাতিত করা হয়।

সূত্র: আল জাজিরা

ইত্তেফাক/টিএইচ