প্রতিশ্রুতি মেনে চললেই ইরানের সঙ্গে পরমাণু চুক্তি হবে বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক হিসেবে দায়িত্ব নেয়ার প্রথম দিনে তিনি এমন মন্তব্য করেন তিনি।
কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বরাতে জানা যায়, যুক্তরাষ্ট্রের সময় বুধবার এক সংবাদ সম্মেলনে অ্যান্টনি ব্লিনকেন বলেন, পরমাণু চুক্তির বেশ কয়েকটি শর্ত ইরান পূরণ করেনি। শর্ত পালন করলে সেটা মূল্যায়ন করেই তাদের সঙ্গে চুক্তি শুরু হতে পারে। তবে এই প্রক্রিয়া যাচাই করতে যুক্তরাষ্ট্র বেশ সময় নিবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
আরও পড়ুন: সৌদি ও আমিরাতে অস্ত্র বিক্রি স্থগিত যুক্তরাষ্ট্রের
অ্যান্টনি ব্লিনকেনের ভাষ্যমতে প্রেসিডেন্ট পরিষ্কার ভাবে জানিয়েছেন, ইরান যদি চুক্তির শর্ত সম্পূর্ণ মেনে চলে তাহলে যুক্তরাষ্ট্রও করবে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ চুক্তিতে ফিরতে বাইডেন প্রশাসনের প্রতি ট্রাম্পের আরোপ করা অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়েছেন। কিন্তু যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টির সামান্য সংখ্যাগরিষ্ঠতা আছে। এটা ইরানের অবরোধ তুলতে বেগ পোহাতে হবে বলেও ইরানের সরকারি কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করছেন।
ইরানের সঙ্গে ফের পরমাণু চুক্তি হলে সেটা দীর্ঘস্থায়ী এবং শক্তিশালী হবে ঘোষণা দিয়ে অ্যান্টনি ব্লিনকেন বলেন, চুক্তি এমনভাবে হবে যেন অন্য গভীর সমস্যাগুলোও সমাধান হয়। ব্লিনকেন ইরানের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিও তাদের প্রক্সি যুদ্ধের বিষয়টি না আনলেও বাইডেন পূর্বে এ প্রসঙ্গে কথা বলেছেন।
আরও পড়ুন: সিনেটে ট্রাম্পের বিচার ঠেকাতে মরিয়া রিপাবলিকানরা
২০১৮ সালে এই চুক্তি বাতিল করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প শুধু চুক্তি বাতিল করেই ক্ষান্ত হননি, ইরানের প্রতি একের পর অর্থনৈতিক সামরিক এবং ব্যবসায়িক অবরোধও আরোপ করেন তিনি।
সাম্প্রতিক মাসগুলোতে দুই বৈরি দেশের মধ্যে উত্তেজনার মধ্যে ওয়াশিংটন এবং তেহরান সামরিক শক্তি প্রদর্শন করেছে। ট্রাম্প প্রেসিডেন্সির সময়ে যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। দি হিন্দু।
ইত্তেফাক/এএইচপি