রাজধানীর হাজারীবাগের রায়েরবাজার বেরিবাঁধ সড়কে এক শিশুকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় বাসটি আরেকটি সিএনজিকে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় ফয়সাল (১০) নামে শিশুটি ঘটনাস্থলেই নিহত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: বাসচাপায় একাত্তর টিভির ভিডিও এডিটর নিহত
নিহত শিশুটি জরিনা সিকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। তার বাবা ফারুক হোসেন পেশায় রিকশাচালক। ঘটনার পর পুলিশ বাস ও সিএনজি জব্দ করলেও বাসের চালককে আটক করতে পারেনি।
ইত্তেফাক/কেকে