কুকুরের স্তন্যপানে ক্ষুধা মিটলো বিড়ালছানার!

কুকুর আর বিড়াল যে এক অপরের শত্রু এটাই আমরা সাধারণত জানি। কিন্তু মাতৃত্বের কোনও জাত পাত ধর্ম হয় না আর এই কথা যেমন মনুষ্যজাতির কাছে সত্য তেমনি অন্যান্য প্রাণীজগতেও।

নাইজেরিয়ার একটি প্রত্যন্ত গ্রামের ভিডিও এখন ভাইরাল পুরো ইন্টারনেটে। একটি কুকুরের স্তন্যপান করে খিদে মেটাচ্ছে ছোট্ট একটি বিড়ালছানা। ভিডিওটি দেখে মনে হচ্ছে, ওই বিড়ালছানাটির মা নেই। আর তাই ওই রাস্তার কুকুরটি বিড়ালছানাকে লালন-পালন করার জয় এগিয়ে গিয়েছিল। কিন্তু ভিডিওতে দেখা যায়, বিড়ালের কার্যকলাপে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল ওই কুকুরটি।

এখন পর্যন্ত, এটি ৪ হাজার রিট্যুইট এবং ২হাজার লাইক সহ প্রায় ৪ লক্ষের বেশি ভিউ পেয়েছে ভিডিওটি। টুইটারে একজন লিখেছেন, "এটি খুব সুন্দর দৃশ্য! প্রাণী হলেও মা। আমাদের মানুষ হিসাবে আরও নম্র হওয়া উচিত এবং এই ভিডিওটি থেকে শেখা উচিৎ,এটি মায়ের ভালবাসা।

ইত্তেফাক/এএইচপি