বিসিএসসহ যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

বাংলার ধর্মীয় ও সামাজিক সংস্কার

বৃটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ— ফকির সন্যাসী বিদ্রোহ।

ফকির আন্দোলনের নেতৃত্ব দেন ( ফকির মজনুশাহ।

তিতুমীর বাঁশের কেল্লা নির্মাণ করেন ( নারিকেল বাড়িয়ায়।

নীলকরদের অত্যাচারের কাহিনী নিয়ে নির্মিত নাটক( নীলদর্পণ (দীনবন্ধু মিত্র)।

নীল বিদ্রোহের অবসান ঘটে ( ১৮৬০ সালে।

ফরায়েজী আন্দোলনের সূচনাকারী ( হাজী শরীয়ত উল্লাহ।

ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অস্ত্র ধারণ করে প্রথম শহিদ বাঙালি ( তিতুমীর।

রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন — ১৮২৮ সালে।

হিন্দু বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয় ( ১৮৫৬ সালে (ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায়)।

সতীদাহ প্রথা উচ্ছেদ আইন প্রবর্তনে সহায়তা করেন ( রাজা রামমোহন রায়।

সতীদাহ প্রথা উচ্ছেদ হয় ( ১৮২৯ সালে।

আধুনিক ভারতীয় বলা হয় ( রাজা রামমোহন রায়কে।

মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠা করেন — নবাব আব্দুল লতিফ।

মোহামেডান লিটারেরি সোসাইটির প্রতিষ্ঠাতা ( নবাব আবদুল লতিফ (১৮৬৩ সালে)।

মুসলমানদের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান — সেন্ট্রারাল ন্যাশনাল মোহামেডান এসোসিয়েশন।

আলীগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন — স্যার সৈয়দ আহমদ।

স্বাধিকার আন্দোলন

উপমহাদেশে প্রথম স্বাধীনতা সংগ্রাম শুরু হয় ( ১৮৫৭ সালে।

‘ইন্ডিয়ান এসোসিয়েশন’ এর প্রতিষ্ঠাতা— সুরেন্দ্রনাথ ব্যানার্জি (১৮৭৬)।

ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় -১৮৮৫ সালে।

ভারতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা - এ্যালান অক্টোভিয়ান হিউম।

মুসলিম লীগ প্রতিষ্ঠাতা করেন— নবাব সলিমুল্লাহ (১৯০৬ সালে)।

ভারতীয় উপমহাদেশে প্রথম নির্বাচন হয় — ১৯৩৭ সালে।

বৃটিশ পার্লামেন্টে ভারত স্বাধীনতা বিল পাস হয় -১ জুলাই ১৯৪৭।

অহিংস ও অসহযোগ আন্দোলনের জনক— মহাত্মা গান্ধী।

সূর্যসেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠণ করেন ( ১৮ এপ্রিল ১৯৩০।

বৃটিশ সরকার বিপ্লবী মাস্টারদা সূর্যসেনকে ফাঁসি দেন- ১৯৩১ সালে।

মাস্টারদা সূর্যসেনকে ফাসি দেয়া হয়েছিল— চট্টগ্রামে।

ফরায়েজি আন্দোলনের উদ্যোক্তা— হাজী শরীয়তউল্লাহ।

দারুল হারব অর্থ— যুদ্ধরত দেশ।

হাজী শরীয়তউল্লাহ জন্মগ্রহণ করেন — শামাইল, শিবচর, মাদারীপুর।

হাজী শরীয়তউল্লাহর নামে যে জেলার নামকরণ করা হয়— শরীয়তপুর।

তেভাগা আন্দোলনের নেত্রী— ইলামিত্র।

বঙ্গভঙ্গ ও বাংলার রাজনীতি

বেঙ্গল প্রেসিডেন্সিকে ভেঙ্গে দুইটি আলাদা প্রদেশ সৃষ্টি করা হয়- ১৬ অক্টোবর ১৯০৫।

লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করেন — ১৯০৫ সালে।

বঙ্গভঙ্গের ফলে সৃষ্ট পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের অন্তর্ভুক্ত হয়- ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিভাগ ও আসাম।

বঙ্গভঙ্গের ফলে নতুন প্রদেশ হয়েছিল — পূর্ববঙ্গ ও আসাম।

বঙ্গভঙ্গের ফলে যে জেলাকে আসামের অন্তর্ভুক্ত করা হয়েছিল— সিলেট।

পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী ছিল- ঢাকা।

বঙ্গভঙ্গের ফলে সৃষ্ট বাংলার গভর্নর হন- স্যার ব্যামফিল্ড ফুলার।

বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে- হিন্দু সমপ্রদায়।

বঙ্গভঙ্গ রদ ঘোষণা করেন ( রাজা পঞ্চম জর্জ (১২ ডিসেম্বর ১৯১১)।

বঙ্গভঙ্গ রদে ‘রাখীবন্ধন’ অনুষ্ঠান পরিকল্পনার পরমার্শ দেন- রবীন্দ্রনাথ ঠাকুর।

বঙ্গভঙ্গকে মুসলমানদের স্বার্থের স্বপক্ষে বলে প্রথম মত প্রকাশ করেন — নবাব সলিমুল্লাহ।

বঙ্গভঙ্গ রদ করার সুপারিশ করেন - লর্ড হার্ডিঞ্জ (১৯১১) সালে।

মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় — ৩০ ডিসেম্বর, ১৯০৬, ঢাকায়।

বঙ্গভঙ্গের প্রতিবাদে স্বদেশী আন্দোলন গড়ে ওঠে — ১৯০৬ সালে।

মুসলিম লীগ গঠনের প্রস্তাব করেন — নবাব সলিমুল্লাহ।

১৯০৫ সালে নবগঠিত পূর্ববঙ্গ প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন - স্যার ব্যামফিল্ড ফুলার।

বাংলা চুক্তি বা বেঙ্গল ফ্যাক্ট সম্পাদিত হয় — ১৯২৩ সালে।

মতামত-০১৭১৪৭০৫৭২৭