আয়ারল্যান্ড-বাংলাদেশ সূচি চূড়ান্ত

লম্বা সফরের জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড উলভস। বাংলাদেশের ‘এ’ দলের বিপক্ষে তিন ফরম্যাটে মোট ৮টি ম্যাচ খেলবে দলটি। সোমবার (১ ফেব্রুয়ারি) সফরের চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়েছে। 

ঘোষিত সূচি অনুযায়ী, ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশে পা রেখে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে কোয়ারেন্টিনে থাকবেন আইরিশ ক্রিকেটাররা। ২৬ ফেব্রুয়ারি শুরু হবে একমাত্র চারদিনের ম্যাচ। ৫, ৭ ও ৯ মার্চ পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে, চারদিনের ম্যাচের মত যে ম্যাচগুলোর ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।

১২ ও ১৪ মার্চ মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৭ ও ১৮ মার্চ একই ভেন্যুতে গড়াবে দুটি টি-টোয়েন্টি।

একনজরে আয়ারল্যান্ড উলভসের বাংলাদেশ সফরের সূচি

তারিখ    বার    ম্যাচ/কার্যক্রম    ভেন্যু

২৬ ফেব্রুয়ারি শুক্রবার        একমাত্র টেস্ট                  জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
৫ মার্চ    শুক্রবার            ১ম ওয়ানডে                      জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
৭ মার্চ    রবিবার             ২য় ওয়ানডে                      জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
৯ মার্চ    মঙ্গলবার           ৩য় ওয়ানডে                      জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
১২ মার্চ    শুক্রবার           ৪র্থ ওয়ানডে                    শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
১৪ মার্চ    রবিবার            ৫ম ওয়ানডে                    শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
১৭ মার্চ    বুধবার              ১ম টি-টোয়েন্টি                শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
১৮ মার্চ    বৃহস্পতিবার       ২য় টি-টোয়েন্টি                শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর

ইত্তেফাক/এসআই