শ্রমিকদের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে আইএলও

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশে শ্রমিকদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছেন বাংলাদেশে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর টুমো পুটিআইনেন। গতকাল মঙ্গলবার সচিবালয়ে নতুন দায়িত্বপ্রাপ্ত শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ানের সঙ্গে সাক্ষাত্কালে তিনি এ কথা বলেন। এ সময় শ্রমিকদের কল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপেরও প্রশংসা করেন। শ্রম প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় তাকে আইএলও ঢাকা অফিসের পক্ষ থেকে অভিনন্দন জানান। এ সময় বাংলাদেশকে আইএলও’র গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্র উল্লেখ করে আগামীতে আইএলও’র সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সাক্ষাত্কালে মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান, অতিরিক্ত সচিব সৈয়দ আহম্মদ উপস্থিত ছিলেন।