শিবচরের কাঁঠালবাড়ী ফেরিঘাট থেকে ফেন্সিডিলসহ দু’জন গ্রেপ্তার

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা 

র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প ও সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের মেজর তালুকদার নাজমুস সাকিব ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে গত সোমবার সন্ধ্যায় শিবচরের কাঁঠালবাড়ী ফেরিঘাটে একটি গাড়ি  থেকে ৪৫০  বোতল  ফেন্সিডিলসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়। 

র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সূত্র জানায়, সাতক্ষীরা  জেলার  ভোমরা স্থলবন্দর  থেকে জননী কুরিয়ার সার্ভিসের একটি গাড়ি বিপুল পরিমাণের ফেন্সিডিলের বোতল নিয়ে রাজধানির ঢাকা যাচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে শিবচরের কাঁঠালবাড়ী ঘাট এলাকায় অভিযান চালায় র্যাব।  ফেন্সিডিলের বোতল রাখা কাভার্ডভ্যানটি ফেরিতে উঠতে গেলে গাড়িটি গতিরোধ করে ভিতরে তল্ল­াশি চালানো হয়। এ সময় কাভার্ডভ্যানের চালক জাকির হোসেন ও মেহেদী হাসান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র্যাব।

র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বলেন, একটি কুরিয়ার সার্ভিসের গাড়ির ভিতর থেকে ৪৫০ বোতল ফেন্সিডিলসহ দু’জনকে আটক করা হয়েছে।