রাবি সংবাদদাতা
‘পরিযায়ী বসতি’ শিরোনামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গত সোমবার থেকে তিন দিনব্যাপী পরিযায়ী পাখি নিয়ে আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। আজ বুধবার বিকেলে রাজশাহীর আব্দুল খলিল পণ্ডিত ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠিত হবে। প্রদর্শনীতে জনসংযোগ দপ্তরের উপ-রেজিস্ট্রার আলোকচিত্রী মো. নজরুল ইসলামের ৫০টি আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে।
গত সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে এ প্রদর্শনীর উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, প্রক্টর অধ্যাপক লুত্ফর রহমান।