সৈয়দপুর-কক্সবাজার রুটে সরাসরি ফ্লাইট চালু মার্চে

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

উত্তরের শিল্প-বাণিজ্য শহর সৈয়দপুর থেকে সরাসরি কক্সবাজার রুটে ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্র জানায়, সৈয়দপুর থেকে ঢাকামুখী আকাশপথে যাত্রীরা বিমানের ওপর পূর্ণ আস্থা রাখছে। তাই সরকারের মালিকানাধীন ওই বিমান সংস্থায় যাত্রী সংখ্যা দিন দিন বাড়ছে। বর্তমানে সৈয়দপুর-ঢাকা রুটে প্রতিদিন একটি করে ফ্লাইট চলাচল করছে। এর স্থলে প্রতিদিন আরও একটি করে ফ্লাইট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামী মার্চে ওই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। ফলে সপ্তাহে ১৪টি ফ্লাইট পরিচালনা করবে বিমান কর্তৃপক্ষ।