মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের পল্লিতে আম গাছ চাপা পড়ে মোহাম্মদ বাদশা (১২) নামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী মারা গেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার সুবিধপুর গ্রামের খান পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ বাদশা একই গ্রামের আব্বাস আলীর ছেলে। সে স্থানীয় সুবিধপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, আব্বাস আলী বাড়ির পাশের একটি বাগানের গাছের খড়ি কিনেছেন। সেই বাগানে গাছ কাটার সময় ছেলে বাদশাকে নিয়ে খড়ি গুছিয়ে রাখছিলেন। এ সময় একটি আমগাছ কাটা শেষে পড়ে গেলে বাদশা নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।