গেইল তাণ্ডবে মোসাদ্দেকদের হার

আবুধাবি টি-১০ লিগে মোসাদ্দেক হোসেন সৈকতের দল মারাঠা অ্যারাবিয়ান্সকে উড়িয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ দানব ক্রিস গেইল। মারাঠা অ্যারাবিয়ান্সের বিরুদ্ধে গতকাল বুধবারের খেলায় ২২ বলে ৮৪ রানের এক বিধ্বংসী ইনিংসের সুবাদে ২৭ বল ও ৯ উইকেট হাতে রেখেই জয় পেয়েছে টিম আবুধাবি।

২২ বলে খেলা ইনিংসের মধ্যে ১৫ বলেই বলকে মাঠের বাইরে পাঠান গেইল। যার মধ্যে ৬টি ছিল চার আর ৯টি ছিল ছক্কা। ১২ বলেই অর্ধশতক পূর্ণ করেন উইন্ডিজ দানব। এরপরের ১০ বলে করেন আরও ৩৪ রান। তার টর্নেডো ব্যাটিংয়ে ইনিংসের ষষ্ঠ ওভারেই মারাঠা অ্যারাবিয়ান্সের দেওয়া ৯৮ রানের লক্ষ্যে পৌঁছে যায় টিম আবুধাবি।

টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় টিন্ম আবুধাবি। মারাঠা অ্যারাবিয়ান্সের হয়ে ইনিংস সূচনা করতে নামেন বাংলাদেশের মুক্তার আলি এবং সংযুক্ত আরব আমিরাতের আলিশান শারাফু। মুক্তার দ্রুত রান তোলার চেষ্টা করলেও ইনিংস লম্বা করতে পারেননি। ৭ বলে ১৪ রান করে জেমি ওভারটনের বলে পুল করতে গিয়ে ক্যাচ দেন নাজিবুল্লাহ জাদরানের হাতে।

ইত্তেফাক/টিআর